প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।
বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে ক্রিটিকাল ৮, সিবিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর