বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদকসম্রাট পিতা-পুত্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:৩১ পিএম

নাটোরের গুরুদাসপুরে মাদকসহ একাধিক মামলার আসামি পিতা আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার কুমারখালী চরপাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ।

বুধবার (২৩ জুলাই) সকালে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান, রানা সহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদক সম্রাট খ্যাত আবুল কালাম ও তার ছেলে সোহাগের কারণে কুমারখালীর যুব সমাজ ধ্বংসের মুখে। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, চাঁদাবাজি এবং জাল টাকা ব্যবহারের একাধিক মামলা রয়েছে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা, ভ্যান ও পুকুরের মটর চুরি, ট্রান্সফর্মার খুলে নেওয়াসহ  নানা ধরনের অপরাধ তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। নিজেদের স্বার্থে তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না বলে অভিযোগ করেন বক্তারা।

অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন, “ঘটনাটি সত্য। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান গ্রামবাসীরা।




স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মাদক   সম্রাট   পিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close