বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা তৈরিতে কমিটি গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৫:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) এ কমিটি গঠিত হয়।

কমিটির দায়িত্ব হলো—দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রণয়ন করা, যাতে নাম, শ্রেণি ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ থাকবে।

স্কুল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, নিখোঁজদের বিষয়ে তথ্য জানাতে বা পেতে বিদ্যালয়ের দিয়াবাড়ি ক্যাম্পাসে স্থাপিত কন্ট্রোলরুমে প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার (০১৯৬৩৮৩৫৬২৬) ও কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা (০১৭১৩০৯১৪১৭)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের কিছু কার্যক্রম স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  মাইলস্টোন   কমিটি গঠন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close