বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন ট্রাম্প, কমছে শুল্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:২৪ AM

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।’

এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। জাপান আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।’

চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও ট্রাম্প উল্লেখ করেন। তিনি বলেন, এই চুক্তি লাখ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

পরবর্তীতে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘দুই দেশ আলাস্কায় তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করার সিদ্ধান্তেও একমত হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘এটা সবার জন্যই চমৎকার একটি চুক্তি। আমি সবসময় বলি, চুক্তি হলে সেটা সবার জন্য ভালো হতে হবে। এটা আগের যেকোনো চুক্তি থেকে আলাদা।’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্বাস, এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে। তবে বিস্তারিত ভালোভাবে পর্যালোচনা করে তবেই আমরা পরবর্তী মন্তব্য করবো।’

প্রথমে জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে এক চিটিতে ট্রাম্প জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছাতে পারলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এখন চুক্তির পর সেই শুল্ক নেমে আসলো ১৫ শতাংশে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র-জাপান   বিশ্বযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close