মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আহতদের রক্তের প্রয়োজন হলে দিতে প্রস্তুত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪১ AM আপডেট: ২৩.০৭.২০২৫ ৯:৪৪ এএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান এবং ঢাকা জেলা পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে,

এতে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হৃদয় বিদারক ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা(মোবাইল নম্বর-০১৩২০০৩৭৩৩৩, ইনচার্জ-০১৯১৪৩৪১২০৭) আহতদের রক্তের প্রয়োজনে সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের পরিবারবর্গ ও আহতদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  বিমান বিধ্বস্ত   উত্তরা   রাজধানী   মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ   দিয়াবাড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close