বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ.লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) রাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ‘জুলাই অভ্যুত্থান’-এ অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুব শক্তি নেতাকর্মীরা সেখানে মশাল মিছিল নিয়ে উপস্থিত হয়ে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বিক্ষোভকারীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পরিত্যক্ত ভবনে প্রবেশ করে সেটিকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ হিসেবে ঘোষণা দেন। এ সময় তারা একটি ব্যানার টানিয়ে দেন এবং মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ ও বিক্ষোভ
এর আগে সন্ধ্যায় ওই ভবনের সামনে ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ আয়োজন করা হয়। পরে বিক্ষোভকারীরা সেই স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল শুরু করে তারা গুলিস্তানে এসে পৌঁছায়।

এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা দাবি করেন, "জুলাই অভ্যুত্থান ছিল একটি গণজাগরণ, সেই ইতিহাস মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগের এই পরিত্যক্ত ভবন হবে ‘জুলাইযোদ্ধাদের’ স্মৃতির প্রতীক।"

বিএনপির নেতাকর্মীদের অবস্থান
এদিকে একই সময় গুলিস্তান এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত পাশে অবস্থান নেয় বিএনপির কিছু নেতাকর্মী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা স্লোগান দিতে শুরু করেন। এতে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়, যদিও এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   অফিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close