বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০:০০ পিএম

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার যদি দায়িত্বশীল আচরণ করত, তাহলে পরিস্থিতি এভাবে উত্তপ্ত হতো না।”

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিমান দুর্ঘটনায় কতজন নিহত ও আহত হয়েছেন, সেই সংখ্যা এখনো পরিষ্কার নয়। সরকারের উচিত দ্রুত ও নির্ভুল তথ্য প্রকাশ করা। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা ও সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। শিক্ষাবিষয়ক উপদেষ্টা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন—তিনি ফোন রিসিভ করছেন না, অন্য উপদেষ্টারাও তাকে খুঁজে পাচ্ছেন না। এটা সরকারের চরম অব্যবস্থাপনার প্রমাণ।”

নাহিদ ইসলাম বলেন, “সোমবার রাত থেকেই মরদেহ গুমের গুঞ্জন চলছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল। দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিলেন, তাদের নাম-তালিকাসহ সব তথ্য জনসমক্ষে আনতে হবে। প্রতিটি মুহূর্তে আপডেট দেওয়ার দায়িত্ব সরকারের।”

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close