বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি ক্যাম্পাসে শহীদদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৫২ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সবসময় আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।’

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী গৌরবগাথা। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ কর্মসূচি পালন করেছি।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।’

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close