বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় বিএনপির কমিটি বিলুপ্ত
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৫৭ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় মেঘনা উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২১ জুলাই) মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. অদুদ মুন্সি এবং সদস্য সচিব মো. আজহারুল হক শাহীন স্বাক্ষরিত রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল করা হলো। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।”

স্থানীয় দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও কোন্দলের অভিযোগ ছিল। ফলে ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই পুরোনো কমিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মেঘনা উপজেলা নেতারা জানান, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তৃণমূলের ত্যাগী ও দক্ষ নেতাকর্মীদের নিয়ে খুব শিগগিরই একটি শক্তিশালী ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এছাড়াও, নতুন নেতৃত্বের মাধ্যমে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি আরও গতিশীল ও সংগঠিত হয়ে উঠবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেউ কেউ মন্তব্য করছেন-গত রবিবার (২০ জুলাই) অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চালিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে মানববন্ধনে অংশ নেওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। এতে অনেকেই মনে করছেন, এ সিদ্ধান্ত বালু খেকোদের পক্ষেই গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close