মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শোক ও উদ্বেগ জানান।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের ওপরে পড়ল। আগুনে পুড়ে মারা গেল। মা-বাবাদের আমরা কী জবাব দেব? আমরা নিজেদেরই তো জবাব দিতে পারছি না।”

তিনি বলেন, “আমার বলার ভাষা নেই। কিভাবে শুরু করব তাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের মানুষ আজ হতবাক। এমন দুর্ঘটনা আমরা কেউ কল্পনাও করিনি। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করেই আমাদের মেনে নিতে হলো।”

হতাহত শিশুদের স্মরণ করে ইউনূস আরও বলেন, “অজানা শিশুদের মুখ সবার চোখের সামনে ভেসে উঠছে। সারা জাতি আজ শোকাহত, হতবিহ্বল। এখনো হাসপাতালে লাশ আসছে, এখনো মানুষ মারা যাচ্ছে। মা-বাবারা সন্তানদের খোঁজ করছেন—জানতে চাচ্ছেন তাদের সন্তান কোথায়, আদৌ চিনতে পারা যাবে কি না। এরা আমাদের সবার সন্তান। হঠাৎ করেই চিরদিনের জন্য চলে গেল।”

শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সরকার যথাসম্ভব চিকিৎসার ব্যবস্থা করছে। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আপনাদের পাশে আমরা সবাই আছি। গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করছি।”

হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা আহত হয়েছেন, তাদের শরীরে প্রতিরোধক্ষমতা দুর্বল। আমরা ভিড় করলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। কাজেই দয়া করে দূরে থেকে সবাই দোয়া করুন।”

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআরের বরাত দিয়ে জানানো হয়, বিমান বিধ্বস্তে পাইলটসহ এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close