শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জলাবদ্ধতায় ৫ গ্রামের ২ হাজার একর কৃষি জমি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:৪৭ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় খাল ও কালভার্ট বন্ধ করে মাছ চাষের প্রকল্প চালু করায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

এর ফলে হেসাখাল খিলপাড়া, চক্রলোদী, নাওগোদা, দৌলতপুর ও শ্রীহাস্য—এই পাঁচটি গ্রামের প্রায় ২ হাজার একর কৃষিজমি গত ১০ বছর ধরে চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে ক্ষতিগ্রস্তরা গাগৈর খালের দায়েমছাতি বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন, কৃষি জমিতে পুকুর খনন করে এলাকার ২টি খাল ও ১১টি কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 

আরও অভিযোগ এসেছে হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদারসহ একাধিক ভুক্তভোগী কৃষক জানান, তারা গত ১০ বছরে আউশ, আমন ও বোরো মৌসুমে ধান উৎপাদন করতে পারেননি। জলাবদ্ধতার কারণে এলাকায় কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে তারা অনাহারে-অর্ধাহারে জীবন কাটাচ্ছেন। এছাড়া দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় পানি বাহিত রোগ ও পুষ্টিহীনতায় ভুগছেন অনেকে।

অভিযুক্ত জালাল আহমেদ ভূঁইয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার জমিতে মাছের প্রকল্প করেছি, তবে পানি চলাচলের জন্য ব্যবস্থাও রেখেছি। খালে আমি বাঁধ দিইনি, বরং দৌলতপুর এলাকার কালভার্ট বন্ধের জন্য পানি আমার প্রকল্পের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমি এসিল্যান্ডকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   জলাবদ্ধতা   কৃষিকাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close