বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদল কর্মী মুবিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:৪৬ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৯:৫৫ PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মঞ্জুর মোর্শেদ মুবিন (২৩) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এতে অংশ নেনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২১ জুলাই) সকালে মঠবাড়িয়া পৌর কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, পৌর বিএনপির সাবেক সভাপতি কে. হুমায়ুন কবির, বর্তমান সভাপতি জসিম উদ্দিন ফরাজী সহ অনেকেই।

নিহত মুবিন ছাত্রদলের কর্মী ও মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজের পুত্র। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নেও ছিলেন।

গত ১৬ জুলাই সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার নতুন মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল কিশোর গ্যাং মুবিন ও তার বন্ধু তামিমের ওপর হামলা চালায়। হামলার নেতৃত্ব দেয় খোকন মোক্তারের পুত্র রফিকুল ইসলাম রনি (৩১)। তারা চাপাতি ও এসএস পাইপ দিয়ে মুবিনের মাথায় এবং তামিমের পেটে আঘাত করে।

পরদিন, ১৭ জুলাই, ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুবিন মারা যান। তামিম এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নিহতের বড় ভাই মনিহাজুল আবেদিন মুহিত ১৯ জুলাই মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি রনিসহ মোট ২২ জনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, রনি এর আগেও আলোচিত ক্লিংটন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

মানববন্ধনে শামীম মিয়া মৃধা বলেন, ‘আমি বহুবার থানা প্রশাসনকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আগেই ব্যবস্থা নিলে আমার ভাগ্নে হয়তো আজ বেঁচে যেত।’

তিনি সকল হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল কর্মী মুবনি হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close