মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:৫৬ পিএম

সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইন জিডি করতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   থানা   অনলাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close