বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে ‘বড় অগ্রগতির সম্ভাবনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২৫ পিএম
আগামী ৩০ আগস্ট ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আগামী ৩০ আগস্ট ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

দুদিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতৃত্বের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে এটাই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিন, ৩১ আগস্ট, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রী।

সফর নিয়ে গত রোববার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সফরে অভিবাসন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

এর আগে, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। সেটি ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জর্জিয়া মেলোনি হতে যাচ্ছেন দ্বিতীয় ইতালীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ সফরে আসছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইতালি-বাংলাদেশ   বৈদেশিক সম্পর্ক   আবাসন প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close