সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট। 

ফ্লাইটটি আটলান্টার পথে থাকাকালীন বিমানের বাম পাশের ইঞ্জিনে আচমকাই আগুন ধরে যায়।

ফ্লাইট নম্বর DL446-এর বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটি জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে। সৌভাগ্যবশত, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং ২০০ যাত্রীর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

ঘটনার একটি ভিডিও এক যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিমানের ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হচ্ছে। অনেকেই এই দৃশ্য দেখে আকাশ ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডেল্টা এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, ইঞ্জিনে সমস্যা শনাক্ত হওয়ার পর পাইলটরা দ্রুত পদক্ষেপ নেন। যাত্রীদের নিরাপত্তাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডেল্টা এয়ারলাইনস   বোয়িং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close