শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে প্রাণ গেলো মুসল্লীর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৫:৫১ PM

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস রেলিং ভেঙে আব্দুল মমিন (৬৫) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য তিনি অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে ছাদের ওপরের কার্নিস রেলিং ভেঙে যায়। এতে তিনি রেলিংয়ের নিচে চাপা পরেন। এ সময় নামাজের মুস‌ল্লিরা আব্দুল মমিনকে রেলিং‌য়ের নি‌চ থে‌কে বের কর‌লে ততক্ষ‌ণে তি‌নি মারা যান।

স্থানীয় বা‌সিন্দারা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। আজ শ‌নিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় অজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কু‌ড়িগ্রা‌ম   মস‌জি‌দ   রে‌লিং   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close