বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের মিলাদ মাহফিল
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:১৬ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের খতিব ও মসজিদের ইমাম মাওলানা ওয়ালীউল্লাহ।

এসময় দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ছাত্র আন্দোলনের সফলতা কামনা করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ন্যায়বোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের আন্দোলনে শহীদ হওয়া দেশপ্রেমিক ভাইদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের আদর্শ ধারণ করেই আমরা এগিয়ে যাবো স্বাধীনতা, গণতন্ত্র ও ছাত্র অধিকারের পথে।”

আয়োজকরা জানান, এ দোয়া ও মিলাদ শুধুমাত্র স্মরণ অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শিক বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জুলাই   মাভাবিপ্রবি   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close