বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভ কর্মসূচী
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:১০ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৪:১৪ PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (২০ জুলাই) সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তাঁতীদলের উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, এবং শ্রমিক নেতা কেএম সেলিম।

এসময় বক্তারা জানান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদের মাধ্যদিয়ে আমরা এই বিক্ষোভ কর্মসূচী পালন করছি। এই বিক্ষোভের মাধ্যমে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে যে বা যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বক্তারা আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে এধরনের মন্তব্য কখনো মেনে নেবে না।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে তাঁতীদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তাঁতীদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close