বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
চালু হলো ব্র্যাক ব্যাংকের ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ করবেন।

ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ব্যাংকিং সেবা দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে এই শাখায় অনেকগুলো উদ্ভাবনী ডিজিটাল সেবা যুক্ত করা হয়েছে। এই সেবার মধ্যে আছে চেক ও কার্ডের নিরাপদ সংগ্রহের জন্য একটি সার্বক্ষণিক ডিজিটাল ডেলিভারি সিস্টেম ‘ডিজি বক্স’ এবং নির্বিঘ্নে স্থানান্তরের জন্য সহজ ডিজিটাল ফাইল শেয়ারিং সেবা। এই শাখায় বিশেষ প্রিমিয়াম লাউঞ্জ ও লকার সুবিধা আছে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৮৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস ও ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সমৃদ্ধ ব্যাংক।

এর আগে, গত ১৭ জুলাই ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান নর্থ গুলশান অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক ও শাখা নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।

মেহেরিয়ার এম হাসান বলেন, ‘‘দেশের প্রতিটি এলাকার গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারা দেশে শাখা নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর ও ডিজিটাল ব্যাংকিং-সক্ষম শাখা নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ব্র্যাক   ব্যাংক   শাখা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close