প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:২১ পিএম

‘থানা দালাল’ মজিদ গ্রেপ্তার
নওগাঁর পোরশা থানায় ‘থানা দালাল’ হিসেবে খ্যাত আব্দুল মজিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার মজিদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিভিন্ন মামলায় মজিদ দীর্ঘদিন ধরে থানায় দালালির কাজ করে আসছিলেন।
থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।