বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাশিয়াকে নতুন শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর কিয়েভ এখন চাইছে, আগামী সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরু হোক। এবারে রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

গতকাল শনিবার (১৯ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব দেওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে, ইউক্রেনের প্রস্তাবের বিষয়ে রাশিয়ার দিক থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতি অর্জনে যা কিছু করা দরকার, তার সবই করা উচিত। রাশিয়ার উচিত, সিদ্ধান্ত থেকে পালানোর প্রবণতা বন্ধ করা।”

ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত।

জেলেনস্কি আরো বলেন, “সত্যিকারের শান্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্ব পর্যায়ে বৈঠক হওয়া দরকার।”

এদিকে, ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেয়া হয়েছে।

মস্কোর অবস্থানে এমন একসময়ে পরিবর্তন এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শুরুতে ট্রাম্প রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় থাকলেও এখন তিনি চাপ বাড়িয়েছেন।

এছাড়াও, যুদ্ধ থামানোর জন্য গত সপ্তাহে ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ থামানো না হলে রাশিয়ার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনের জন্য আরো বেশি অস্ত্র সহায়তা পাঠানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প।

তবে চলতি বছরের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন উমেরভ। তবে বন্দী ও নিহত সেনাদের মরদেহ বিনিময়ের বিষয়ে একটি চুক্তি ছাড়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি।

আগের আলোচনায় রাশিয়া বেশ কিছু কঠোর শর্ত দিয়েছিল। শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল- ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করা। কিয়েভ এসব শর্ত মানেনি।

এরআগে, গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “শান্তির প্রচেষ্টায় গতি আনার প্রয়োজনীয়তার বিষয়ে জেলেনস্কির বক্তব্যের সঙ্গে মস্কো একমত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   শান্তি   জেলেনস্কি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close