বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা দেখা যাচ্ছে।

আজ (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ঘরের মাঠে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, কিন্তু তার আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচ চলাকালীন সময়েও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ম্যাচের সময়কার আবহাওয়াঃ

তাপমাত্রাঃ প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি। 

আর্দ্রতাঃ ৭৭% যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।

বৃষ্টিঃ প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।

বাতাসের গতিঃ দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিমি বেগে বইবে, মাঝে মাঝে ১৯ কিমি পর্যন্ত গতি পেতে পারে।

মেঘের আচ্ছাদনঃ ৯৯% মেঘলা থাকবে আকাশ।


রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, কিন্তু রিয়েলফিল থাকবে একই ৩৭ ডিগ্রি। বাতাসের গতি সামান্য বাড়বে, এবং আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৭৯ শতাংশে। বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে (প্রায় ০.৩ মিমি), তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে অটুট।

এই সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে-২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।

বাংলাদেশ দলঃ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

পাকিস্তান দলঃ

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

তবে, আজ বাংলাদেশ দল প্রতিশোধের খুঁজে থাকবে, আর পাকিস্তান চাইবে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে। এই জমজমাট লড়াই দেখার জন্য অপেক্ষায় আছেন বাংলাদেশ, পাকিস্তানসহ ক্রিকেট বিশ্বের হাজারো ভক্ত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   পাকিস্তান   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close