মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভুল নেই জয়ার জীবনে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাহসী অভিনয়, বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও চরিত্র নির্বাচনের অভিনবতায় তিনি বারবার দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলা চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক বক্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন এই সুন্দরী।

সম্প্রতি এক পডকাস্টে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, “পৃথিবীতে বেশিরভাগ মানুষ অতীতের অনেক অভিজ্ঞতাকে ভুল মনে করেন। তবে আমার জীবনে যেসব ভুল, বা আপাতদৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে, ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই।”

এরআগে, গত ১৮ জুলাই মুক্তি পায় জয়া অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন, অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামনসহ আরও অনেকে।


জয়া আহসান আরো বলেন, ‘‘আমার চারটি পোষ্য আছে, ওরা আমার কাছে চারটি বাচ্চা। ওদের আমি মা। আমার মাতৃত্ব ওদের সাথে। আর মাটির সাথে। ওরা জীবন থেকে নেগেটিভিটি শুষে নেয়। আমার যে চারটি বাচ্চা আছে ওরা আমাকে খারাপ থাকতেই দেয় না।’’

চারটি পোষ্যের চারটি আলাদা নামও দিয়েছেন জয়া আহসান। জয়া বলেন, ‘‘বড় জনের নাম ক্লিওপেট্রা, তারপরে রিও, তারপরে নিমকি আর জিমি।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জয়ার   জীবন   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close