বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় নিয়ে মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডকে স্পেন হারিয়েছে ২-০ গোলে। এর ফলে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের দেখা পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে সুইজারল্যান্ডের বার্নে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। আক্রমণ ও বল দখলে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল। তবে আক্রমণে সুবিধা করতে না পারলেও রক্ষণে স্পেনের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলে সুইজারল্যান্ড। এর মধ্যে ৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্পেনের মারিওনা কালদেনতেই। পেনাল্টি মিসের পর একের পর এক আক্রমণে গিয়েও প্রথমার্ধে গোল পায়নি স্পেন।

অবশ্য বিরতির পর ভেঙে পড়ে সুইস প্রতিরোধ। ৫ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নিয়ে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে স্পেন। ৬৬ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা।

এই দুই গোলের পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আট থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের। ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে ব্যবধান আরো বাড়াতে পারত স্পেন। পুতেয়াসের এই মিস অবশ্য দলকে বিপদে ফেলেনি। মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট ম্যাচে পাওয়া প্রথম জয়।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-জার্মানি ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন। ফ্রান্স–জার্মানি শেষ আটের ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এ ছাড়া অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি।

ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার কাসতিল্লো বলেন, “সেমিফাইনালে যেতে পেরে আমরা খুবই আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশটা দুর্দান্ত ছিল। আশা করি আমরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।”

এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ আসরে গ্রুপ পর্বের পর সরাসরি কোয়ার্টার ফাইনালের খেলে জিততে পারেনি স্পেন । ১৯৯৭ সালে গ্রুপ পর্বের পর সরাসরি সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয় এবং সেবারও সেমিফাইনালে উঠে হেরে যায় স্পেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পেনাল্টি   ইউরো   স্পেন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close