শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় ‘জুলাই শহীদ’ স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৫৮ পিএম

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ’ স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার পুরাতন ডাকবাংলোর প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনি এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।


এ সময় জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ বৃক্ষরোপণ করেছি। সাতক্ষীরা জেলার জুলাই বিপ্লবে ৫ জন শহীদ হয়েছেন-তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং সাতক্ষীরায় ৩ জন। এই ৫ জনের নামে বৃক্ষরোপণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ সারাদেশের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় এই আয়োজন করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।’

স্বদেম প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুলাই শহীদ স্মৃতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close