বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও সাময়িক বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার ক্যারিয়ার থেমে গেল এক কনসার্টের মুহূর্তেই। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়ে এক দম্পতির বাইরে অন্য সম্পর্কের ইঙ্গিত, আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় তোলপাড়।

ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে। কনসার্ট চলাকালে বড় পর্দায় উঠে আসে এক পুরুষ ও এক নারীর ঘনিষ্ঠ দৃশ্য। তারা ক্যামেরায় পড়তেই অস্বস্তিতে পড়ে যান এবং তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যান। ভিডিওতে দেখা যায়, দুজনই মুখ লুকাতে চেষ্টা করছেন।

এই সময় দর্শকদের উদ্দেশে কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন মজার ছলে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’

তবে মজার এই মন্তব্যের আড়ালে ছিল বড় ঘটনা। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে জানা যায়, ওই দুই ব্যক্তি হলেন অ্যান্ডি বাইরন, যিনি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার-এর সিইও এবং প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার (এইচআর প্রধান) ক্রিস্টিন ক্যাবট। দুজনই বিবাহিত এবং একই প্রতিষ্ঠানে কর্মরত।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাইরনের স্ত্রী তার ফেসবুক প্রোফাইল থেকে স্বামীর পরিচয় সরিয়ে ফেলেন। এরপরই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৮ জুলাই রাতে এক্স (সাবেক টুইটার)-এ জানানো হয়, সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। যদিও অফিসিয়াল বিবৃতিতে ভিডিওর প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে কাজ করছেন, আর ক্রিস্টিন ক্যাবট প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন গত বছরের নভেম্বরে।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত বলে পাশ কাটিয়ে গেছেন, কেউ আবার পেশাগত নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মার্কিন সিইও   ভাইরাল ভিডিও   পরকীয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close