বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না: চরমোনাই পীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, “বাংলাদেশের মাটি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আর চায় না। এই মাটি চায় ইসলামের নীতি ও আদর্শভিত্তিক শাসন।”

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও জুলাই ঘোষণাপত্র’-এর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, “আমরা এখনও রাজপথ ছাড়িনি। চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। সোহাগের মতো বারবার পাথর মেরে হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই না। ৫ আগস্ট অভ্যুত্থানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। এরপর আমরা ভেবেছিলাম, সুন্দর একটি বাংলাদেশ দেখতে পাব। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখছি। ক্ষমতার জন্য প্রতিটি খাতে অশান্তির আগুন জ্বালিয়ে রাখা হয়েছে।”

তিনি ক্ষমতালোভী রাজনীতিকদের হুঁশিয়ার করে বলেন, “চাঁদাবাজি ও খুন-খারাবি যদি বন্ধ না করেন, তাহলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।”

চরমোনাই পীর বলেন, “গত ৫৩ বছরে যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় প্রথম হয়েছে। তারা ক্ষমতার চেয়ার ব্যবহার করে দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া গড়েছে। এমনকি একজন ভূমিমন্ত্রীর লন্ডনে পাওয়া গেছে সাড়ে তিনশ’ বাড়ি।”

সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

নেতারা রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্রের বিকল্প পন্থা হিসেবে পিআর পদ্ধতি চালুর পক্ষে জোর দাবি জানান এবং বলেন, “রাষ্ট্রযন্ত্রকে জনগণের জন্য জবাবদিহিমূলক করতে এখনই কার্যকর রূপান্তর দরকার।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আ. লীগ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close