বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলে স্থাপিত হলো জুলাই কর্নার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:০৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলে স্থাপিত হয়েছে জুলাই কর্নার। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। 

জানা গেছে, হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী নুরুল গনী সগিরের উদ্যোগে ও হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় হলের গেস্টরুমে জুলাই কর্নার স্থাপন করা হয়েছে। 

এ প্রসঙ্গে নুরুল গনী সগির বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সবার মাঝে জাগ্রত রাখার জন্যই এই উদ্যোগ। প্রথমে ভাবলাম এখানে কেবল জুলাই অভ্যুত্থান নির্ভর বই থাকবে। পরে আবার চিন্তা করে দেখলাম ৪৭ ও ৭১ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। এজন্য বাংলাদেশের অভ্যুদয়ের পেছনের সকল ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই এ প্রয়াস।

তিনি আরও বলেন, এখানে বইয়ের পাশাপাশি একাত্তর ও চব্বিশের বিভিন্ন ঐতিহাসিক ছবির অ্যালবাম ও পেপার কাটিং রাখা হয়েছে। এর মাধ্যমে আমাদের একাত্তর ও চব্বিশের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ হবে। 

এ বিষয়ে হলের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মারুফ হাসান শাহিন বলেন, জুলাই কর্নারের মাধ্যমে শিক্ষার্থীদের মনে জুলাইয়ের স্মৃতি তাজা থাকবে। এছাড়াও, এটি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করবে। আমরা আশা করি এর মাধ্যমে এদেশের সকল গনতান্ত্রিক সংগ্রামের ইতিহাস আমাদের মানসপটে থাকবে।

প্রসঙ্গত, কবি জসিমউদদীন হল ছাড়াও ঢাবির শহিদ সার্জেন্ট জহুরুল হক হলেও শিক্ষার্থীদের উদ্যোগে জুলাই কর্নার স্থাপিত হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবির   হলে   স্থাপিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close