শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেই জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছেন এবং বাবু নামের এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন মর্মে রিপোর্ট প্রকাশ হয়। সেটি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”

রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, ‘‘সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই। তাই অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।”

তিনি বলেন, “জেলা জামায়াত আমিরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।’’

এছাড়াও বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালিন করছিলেন বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  জামায়াত   নেতা   দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close