বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সব ষড়যন্ত্রকে আমরা রুখে দেব : ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে।’

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে অশ্লীল ভাসায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত? এই ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার। কিন্তু সব ষড়যন্ত্রকে আমরা রুখে দেব।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, কিন্তু এখনো দিন তারিখ ঠিক করেননি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে, তাদের খুঁজে বের করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ফারুক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close