চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না : ডা. জাহিদ
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৪৯ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনো স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে।”
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন
তিনি।
তিনি বলেন, “ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে।”
মিটফোর্ড হত্যকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনায় দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে, তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।”
এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে।
জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা
স্বৈরাচারের ভাষা।”