বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৮ জুলাই ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১ জিবি ফ্রি ডেটা, চলবে ৫ দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২:১৮ পিএম

১৮ জুলাই ২০২৪ তারিখে ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদ এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) থেকে পাঁচ দিন মেয়াদে দেশের সব মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের প্রতি আহ্বান জানায়, ১৮ জুলাই তারিখে দেশের সব গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া যায় কিনা, সে বিষয়ে। দেশের সব মোবাইল অপারেটর এই উদ্যোগে স্বপ্রণোদিতভাবে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের ৫ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা পাওয়ার বিষয়ে এসএমএসের মাধ্যমে আগে থেকেই অবহিত করেছে।
যেভাবে পাবেন:

আজ (১৮ জুলাই) থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে হলে, নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

ডায়াল কোডসমূহ:

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807# 

গত বছরের ১৭ জুলাই রাতে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরদিন, ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়, ফলে দেশ সম্পূর্ণরূপে ইন্টারনেটবিহীন হয়ে পড়ে।

সেই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে এবং জনগণের অধিকার রক্ষায় প্রতীকীভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে — যাতে সবাই ইন্টারনেট ব্যবহারের অধিকারকে স্মরণ করতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ১৮ জুলাই   ইন্টারনেট শাটডাউন   ১ জিবি ফ্রি ডেটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close