শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৮ বিক্রেতাকে জরিমানা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৩:০৩ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ৮ জন বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এর নেতৃত্বে বাতাকান্দি বাজারে এ অভিযান চালানো হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

ইউএনও বলেন, ‘বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী ৮ জন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. নামজা আক্তার, উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাশার, তিতাস থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তিতাস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close