প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫২ পিএম

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি।
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও দেশে মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি।
আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রহমান।
এসময় ডা. ছালেক চৌধুরী বলেন, “তারেক রহমানের নামে যে অপবাদ ছড়ানো হচ্ছে তা হলো
রাজনৈতিক প্রতিহিংসার কারনে। বিএনপি একটি বড় ও সুসংগঠিত দল। বিএনপি এসব
অপচেষ্টার জবাব দিতে প্রস্তুত।”
এছাড়াও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ