শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জে অবরোধ-হামলার ঘটনায় আ. লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে সড়ক অবরোধ, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র জানায়, কংশুর এলাকায় একদল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালায় এবং সাতজনকে আটক করে।

এর আগে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামে।

ঘটনার পর পুরো কংশুর এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close