শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে মহেশ রোডের রাস্তা দখল করে পাকা দোকান নির্মাণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৪৩ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চারগ্রাম বাজার সংলগ্ন মহেশ রোডের উপর সরকারি রাস্তার জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে আবু তাহের নামে এক সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত আবু তাহেরের পিতার নাম মৃত তকদীর হোসেন।

স্থানীয়রা জানান, চারগ্রাম বাজারের পাশ দিয়ে মহেশ রোড নামের একটি গুরুত্বপূর্ণ সরকারি সড়ক চলে গেছে, যেটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করেন। সম্প্রতি ওই সড়কের একাংশে পাকা দোকান নির্মাণ শুরু করেন আবু তাহের, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার জায়গা দখল করে রড, সিমেন্ট, ইট দিয়ে দালানের ভিত তৈরি করে কাজ চালানো হচ্ছে। এই অবস্থায় পথচারীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, মহেশ রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই রাস্তায় অবৈধ দোকান গড়ে উঠলে বাজারের যানবাহন চলাচল ব্যাহত হবে, ঘটতে পারে দুর্ঘটনাও।

স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “এই রাস্তাটি সরকার নির্ধারিত। এখানে দোকান নির্মাণের কোনো আইনগত সুযোগ নেই। যদি এখনই প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আরও অনেকে সাহস পেয়ে রাস্তাগুলো দখল করে ফেলবে।”

এদিকে এলাকাবাসী নবীনগর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জনসাধারণের চলাচল আরও বিপদাপন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের সাথে কথা বলতে চাইলে, তিনি কথা বলতে অনিহা প্রকাশ করেন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   মহেশ   রোড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close