প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৪৮ AM

ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে মোহাম্মদ খালেদ রহীম দেশের দুর্নীতি দমন কার্যক্রমে প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর