বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যবিপ্রবি উপাচার্য বরাবর জুলাই বিপ্লব মঞ্চের স্মারকলিপি প্রদান
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:২৬ AM আপডেট: ১৬.০৭.২০২৫ ১২:১০ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, আওয়ামী ফ্যাসিস্ট আমলে শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়নকারীদের শাস্তি নিশ্চিতকরণ, জুলাই কর্ণার স্থাপন, একাডেমিক শিক্ষার মান উন্নয়ন ও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু সহ মোট ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন জুলাই বিপ্লব মঞ্চ। 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দুইটায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন জুলাই বিপ্লব মঞ্চের সদস্যরা। এ স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জুলাই বিপ্লব মঞ্চ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। 

স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের উপর যেসব ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতন চালিয়েছে ও যে সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের নির্যাতনের পক্ষে উস্কানি ও ইন্ধন জুগিয়েছিল ও অতীতে শিক্ষার্থীদের উপর সংঘটিত সকল নিপীড়নের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, জুলাইয়ে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী "জুলাই কর্ণার" স্থাপন করতে হবে, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরীন রাস্তা স্থায়ী মেরামতকরণ করতে হবে, একাডেমিক উন্নয়ন ও ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু ও ২০২২-২৩ সেশনের রিটেক সংক্রান্ত সমস্যার দ্রুত শিক্ষার্থীবান্ধব সমাধান করতে হবে, সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে ২৪ ঘণ্টা মেডিকেল সেবা  চালু করতে হবে, হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ে "ফুড সার্চ টিম" গঠন করতে হবে, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের নিচতলায় ক্যাফেটেরিরা দ্রুত চালু করতে হবে, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়ম-দুর্নীতিপূর্ণ নিয়োগ বা অবৈধ প্রমোশন হয়েছে সেগুলো তদন্ত করে বাতিল করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্বচ্ছতায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   উপাচার্য   জুলাই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close