প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:১৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১৬) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের আবুল কালামের মেয়ে। সে ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাদিজা মোবাইল ফোন ব্যবহার করার সময় তার ছোট বোন মোবাইলটি চায় । চাওয়ার পরও খাদিজা ফোনটি না দিলে তার মা এসে কেড়ে নিয়ে ছোট বোনকে দিয়ে দেয়। এরপর মায়ের ওপর অভিমান করে খাদিজা সবার অজান্তে বাড়িতে থাকা কীটনাশক পান করে।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ