সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
রাজবাড়ীতে ফের বাড়লো কাঁচা মরিচের দাম, কেজিতে বাড়ল ১৫০ টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে চলতি সপ্তাহে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। 

চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও, গতকাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচে ১৫০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে স্থানীয় মরিচ ক্ষেতে পানি জমায় মরিচ তুলতে পারেনি চাষিরা। এতে বাজারে সরবরাহ কমেছে। ব্যবসায়ীদের বিভিন্ন জেলা থেকে মরিচ সরবারহ করতে হচ্ছে বিধায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।

তারা আরো জানান, স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেয়ায় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে ১৫০ টাকা দাম বেড়ে ২৮০/৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।

ক্রেতারা বলেন, “বৃষ্টি হলেই এখন কাঁচা মরিচের দাম বাড়ে। এক লাফেই দ্বিগুন দাম বেড়েছে। দাম বাড়ার কারণে অল্প পরিমাণে মরিচ কিনতে হচ্ছে।”

তবে এ দাম যেন বেশি দিন স্থায়ী না হয়, সেদিকে প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close