প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:২৮ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মোড় এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ডে মালিকবিহীন দুটি বস্তা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/ আরএফ