শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাবীকে ধর্ষণের অভিযোগে আটক দেবর
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরকে আটক করেছে থানা পুলিশ।

গত শনিবার (১২ জুলাই) সকাল ১০ টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ রাকিবকে (২৮) ওই দিন সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করেছে বলে জানা যায়।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই গ্রামের রমিজউদ্দিনের ছেলে রাকিব তার সৌদি প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং কয়েকবার ভাবীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। লোকলজ্জা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি এতদিন কাউকে ব্যাপারটি জানাননি। রাকিব প্রতিনিয়ত তার ভাবীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় ব্যাপারটি ভিকটিম তার ননদকে জানায়। গত ৪ জুলাই পারিবারিক ভাবে বিচারের জন্য ভিকটিমের ননদ সুখি বেগম তার ভাবীকে নিজ বাড়ি দিঘলদী বাগবাড়ি গ্রামে নিয়ে যান। পরে সেখানে ইয়াকুব তার ভাবিকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মারধর করে।

উল্লেখ্য, গত ৪ জুলাই শনিবার সকাল ১০ টায় বাড়ি ফাঁকা পেয়ে রাকিব তার ১০ বছর বয়সের ভাতিজা ইসমাইলকে একটি চিপস কিনে দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। পরে রাকিব তার ভাবীর রুমে ঢুকে তাকে জাপটে ধরে জোরপূর্ব ধর্ষণ করে। এ বিষয়ে তার ভাবী সোমবার বিকেলে থানায় একটি ধর্ষণের অভিযোগ করে।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ রাকিবকে ওই দিন সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করে। তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল জোর তদবির চালাচ্ছে। রহস্যজনক কারণে আসামি গ্রেপ্তার হওয়ার ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও মামলাটি রেকর্ড করা হয়নি। এদিকে অভিযোগ তুলে নিতে ভিকটিমকে এলাকার একটি মহল হুমকি দিচ্ছে। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, “আসামী গ্রেপ্তার হয়েছে। তবে বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে কথাবার্তা চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  আটক   দেবর   ভাবী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close