শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় উচ্ছেদ হওয়া চা দোকানিদের মাঝে টি-স্টল বিতরণ
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে অবৈধ চা দোকান উচ্ছেদ করে পুনর্বাসনের অংশ হিসেবে দোকানিদের মাঝে টি-স্টল বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৬ জন চা দোকানির হাতে এসব টি-স্টল হস্তান্তর করেন। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে স্টলগুলো পেয়েছেন সংশ্লিষ্ট দোকানিরা।

এর আগে মহাসড়কের পাশে গড়ে ওঠা এসব অস্থায়ী চা দোকান যানজট ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় জনস্বার্থে সেগুলো উচ্ছেদ করে প্রশাসন। তবে মানবিক বিবেচনায় দোকানিদের কর্মসংস্থান পুনরুদ্ধারে বিনামূল্যে এই স্টল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। নান্দনিক কাঠামোর এসব টি-স্টলে যেন শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় থাকে, সে বিষয়ে দোকানিদের নির্দেশনা দেওয়া হয়।

স্টল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জায়েদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উচ্ছেদের পর অনেক দোকানি কর্মহীন হয়ে পড়েন। তাদের পুনর্বাসনের লক্ষ্যে এসব টি-স্টল বিনামূল্যে প্রদান করা হয়েছে। দোকান পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   উচ্ছেদ   চা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close