বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:১৫ পিএম

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ও মথুরাপুর ইউনিয়নের মধ্যবর্তী দেড় কিলোমিটার দীর্ঘ ‘লাউতিয়া- কাতুলি’ কাঁচা রাস্তাটি বছরের পর বছর অবহেলিত পড়ে আছে।

দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম এই রাস্তাটি।

সারাদেশে গ্রামীণ সড়ক পাকাকরণের জোয়ার বইলেও এ সড়কটির ভাগ্যে জোটেনি উন্নয়নের ছোঁয়া। বর্ষা মৌসুমে কাদা জমে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে পড়ে, যেন হাল চাষের জমি। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও হয়ে পড়ে দুঃসাধ্য।

হরিপুর ইউনিয়নের কাতুলী, মুশাগাড়ী, লাউতিয়া এবং মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়াসহ আশপাশের গ্রামের বাসিন্দারা প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য এই রাস্তা যেন দুর্ভোগের আরেক নাম।

স্থানীয় বাসিন্দা চাকরিজীবী রাকিব হাসান রোশান বলেন, এলাকায় এলেই হাঁটতে হাঁটতেই হাঁপিয়ে উঠি। পাকা রাস্তা দু’পাশেই আছে, অথচ মাঝের দেড় কিলোমিটার এখনও কাঁচা। এটা মেনে নেওয়া কষ্টকর।

একই অভিযোগ করেন কৃষক মজিদ মিয়া। তিনি বলেন, বর্ষাকালে ফসল মাঠ থেকে ঘরে আনতে ভীষণ কষ্ট হয়। এই রাস্তাটুকুর জন্যই আমরা বছরের পর বছর কষ্টে আছি।

এ সড়কটি স্থানীয় বাজার, জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে যাতায়াতের একমাত্র উপায়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, চাটমোহরে মোট ৬৯৭ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার পাকা। বাকি ৩৯৭ কিলোমিটার এখনও কাঁচা। ৫ আগস্টের পর থেকে নতুন কোনো প্রকল্প অনুমোদিত হয়নি। তবে নতুন প্রকল্প পেলে গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাবনা   কিলোমিটার   কাঁচা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close