মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পিক্সেলে এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:২৪ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেলে।

চলতি জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এ ছাড়া রয়েছেন এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়।

পিক্সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬.৫ মিলিয়ন বার। জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, প্রতি সেকেন্ডে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পিক্সেলের অলটাইম র‍্যাঙ্ক-এ গত ৩০ দিনে ইমনের অবস্থান ১৪তম স্থানে, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন।

বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেলের হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি যুক্ত করেছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ, যা আগে ছিল না। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।

ইমরুল কাওসার ইমন বলেন, “দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিক্সেল   এশিয়া   শীর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close