বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজাকার স্লোগানে ঢাবি কাঁপালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৪৭ পিএম

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রাজাকার স্লোগান। ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজাকার স্লোগান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের পাদদেশে 'জুলাই উইমেন্স ডে' উদযাপনকালে এ স্লোগান দেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, যারা আমাদের বাংলা ছাড়তে বলতো তারাই এখন বাংলা ছেড়ে দিল্লি পালিয়েছে। এই বাংলা কারো বাপ দাদার নয়।

এরপর তিনি তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন। 

জুলাই উইমেন্স ডে উপলক্ষ্যে এদিন রাত বারোটায় ঢাবির ছাত্রী হলগুলো থেকে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রাজু ভাষ্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে রাতব্যাপি থাকবে নানা আয়োজন। এছাড়াও, এ উপলক্ষ্যে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরিক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রাজাকার   স্লোগান   ঢাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close