বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৮:৩১ PM

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে পরিবার পরিকল্পনা বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুরের সহকারী উপপরিচালক নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক এবং তরুণ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন হাফসা মারিয়াম সুহা।

সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। কুরআন তেলাওয়াত করেন মোঃ খোরশেদ আলম এবং গীতা পাঠ করেন অঞ্জনা রানী মজুমদার।

এবারের প্রতিপাদ্য ছিল ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।’

১৯৮৭ সালে পৃথিবীর জনসংখ্যা ৫০০ কোটিতে পৌঁছালে জাতিসংঘ ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। 

সভায় বক্তারা বলেন, গত ৩৮ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ৩০০ কোটি। অপ্রাপ্ত বয়সে বিয়ে ও গর্ভধারণের ক্ষতিকর দিক তুলে ধরে জানান, অল্প বয়সে বিয়ে ও সন্তান জন্মদানের কারণে মাতৃত্বকালীন মৃত্যু বাড়ছে।

সভায় স্বাগত বক্তব্য দেন ডা. সিএম জহিরুল হক এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন ডা. জুনায়েদ আহমেদ মারুফ।

আলোচনা শেষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিয়া সুলতানা মিশু ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   জনসংখ্যা   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close