বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী      ● নাটোরের সংঘর্ষে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি      ● রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান      ● ইছামতীতে প্রতিমা বিসর্জন, ফিরল না দুই বাংলার মিলনমেলা      ● ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী      ● দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী      ● বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১১১ ডলার      ● খুলনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩      ● পঞ্চগড়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত      ● বাড়িঘরে হামলা ও মালামাল লুট প্রতিবাদে মানববন্ধন      ● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      
মাদক কারবারির বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৫৩ পিএম
এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে

এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নিহত কিশোরের নাম সাজিদ হোসেন (২২)। তিনি বাগহাটা গ্রামের আব্দুল আজিজের একমাত্র ছেলে।

অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদককারবারি আতাউরের ছেলে দুলাল ও তার সহযোগীরা সাজিদকে পাঁচদিন ধরে আটকে রেখে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে পালিয়ে যায়।

সাজিদের মা মুসলেমা বেগম জানান, তার ছেলেকে মুক্তির জন্য নগদ ৫০ হাজার টাকা দাবি করেছিল দুলাল। টাকা দিতে না পারায় বাড়ির দলিল পর্যন্ত চেয়েছিল তারা। একাধিকবার ছেলেকে দেখতে চাইলেও দুলালের পরিবার তাদেরকে ফিরিয়ে দেয়। শেষপর্যন্ত রাতে খবর পেয়ে দুলালের বাড়িতে গেলে দেখা যায়, বাড়ির গেট তালাবদ্ধ। স্বজনরা তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এরপর ঘটনার খবর পেয়ে সকালে শেখেরচর ফাঁড়ি ও নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। নিহত সাজিদকেও সে নানা প্রলোভনে ফেলে মাদকচক্রে জড়িয়েছিল। তবে শেষপর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করার চেষ্টা হয় বলে দাবি গ্রামবাসীর।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ও অভিযুক্ত—উভয় পক্ষের বিরুদ্ধেই মাদকের মামলা রয়েছে। তবে এটি একটি নির্মম হত্যাকাণ্ড। তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  মাদক   কারবারি   উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close