প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:৩৯ পিএম

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’, এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’।
আজ সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ হল রুমে পরিবার পরিকল্পনা বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “মা ও শিশু কল্যান কেন্দ্রগুলোর সেবার মান আরো বাড়াতে
হবে। বর্তমানে এসকল কেন্দ্র থেকে তৃণমূলের মা ও শিশুর পাশাপাশি সাধারণ
রোগীরাও চিকিৎসাসেবা পেয়ে আসছে।
উল্লেখ্য, এদিন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ২০ জন স্বাস্থ্যকর্মীকে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
আলোচনা সভায় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্সেদ আলম, ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বরিশাল জেলার উপ পরিচালক মেহবুল মুন্সিসহ অন্যান্যরা।