প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:৩০ পিএম

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ই জুলাই) নোয়াখালী জেলা বিএনপির নির্দেশনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. এবিএম জাকরিয়াসহ জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগন।